Nocturn PlayNOCTURN PLAY
হোম › গেমস › Gold Rush Outlaws

Gold Rush Outlaws: সোনার খোঁজে বুনো পশ্চিম

ধুলো, হুইস্কি, সোনার বার আর মুখোশ পরা ডাকাত। প্রতি স্পিনে রিলের উচ্চতা বদলায়, তাই কোনো দুটো স্পিন দেখতে এক রকম নয়।

হালনাগাদ: ৩ অক্টোবর ২০২৬

Gold Rush Outlaws ওয়েস্টার্ন স্লট, বিভিন্ন উচ্চতার ৬টি রিল
ধরনওয়েজ স্লট
গ্রিড৬ রিল, ২–৬ সারি
কীভাবে জেতা যায়৪৬,৬৫৬ পর্যন্ত ওয়েজ
মূল ফিচারBounty Wild ×২/×৩/×৫, ফ্রি স্পিনে ×১০ পর্যন্ত
সর্বোচ্চ জয়বেটের ৫,০০০×
বোনাস বাইহ্যাঁ, বেটের ১০০×
প্রকাশসেপ্টেম্বর ২০২৬
স্টুডিওNocturn Play
ভাষা৩২টি ভাষা
মুদ্রা৫২টি মুদ্রা + ১১টি ক্রিপ্টো

২০২৬-এর সেপ্টেম্বরের শেষে বেরোনো এই স্লট আমাদের সবচেয়ে চঞ্চল গেম। নামের মানে মোটামুটি «সোনার দৌড়ের ডাকাতদল»।

রিল যখন প্রতিবার নতুন করে আঁকা হয়

৬টি রিল, প্রতিটি রিলে ২ থেকে ৬টি সারি, আর প্রতি স্পিনে সেই সংখ্যা নতুন করে ঠিক হয়। সব রিলে ৬ সারি পড়লে ৬×৬×৬×৬×৬×৬ = ৪৬,৬৫৬ ওয়েজ। কম সারি মানে কম ওয়েজ। বাঁ দিক থেকে পাশাপাশি রিলে একই সিম্বল থাকলেই জয়।

দামি সিম্বল: সোনালি রিভলভার, মুখোশধারী ডাকাত, সোনার বার, শেরিফের তারা, ডাকাতের টুপি। কম দামিতে হুইস্কি আর রত্ন।

Gold Rush Outlaws পে-টেবিল

দুই ধরনের ওয়াইল্ড

ষাঁড়ের খুলি সাধারণ ওয়াইল্ড। আসল খেলোয়াড় হলো Bounty Wild: এর গায়ে ×২, ×৩ বা ×৫ লেখা, আর সেটা রিলে সিম্বলের গণনায় যোগ হয়। একটা ×৩ ওয়াইল্ড প্রতিটি ওয়েজের জন্য তিনটি সিম্বল হিসেবে গোনা হয়। একই রিলে দুটো Bounty Wild থাকলে হিসাবটা দ্রুত বড় হয়।

ডিনামাইট আর ফ্রি স্পিন

অন্তত তিনটে রিলে ডিনামাইট পড়লে স্ক্যাটারের টাকা মেলে, সাথে দশটা ফ্রি স্পিন। গুণক শুরু হয় ×১ থেকে, প্রতি স্পিনে এক বাড়ে: ×২, ×৩, এভাবে ×১০ পর্যন্ত। সর্বোচ্চ গুণকে পৌঁছানোর পর আবার ডিনামাইট এলে বোনাস রিট্রিগার হয়, আর গুণক ×১০-এই থাকে। কিনতে চাইলে বেটের ১০০ গুণ।

Gold Rush Outlaws ফ্রি স্পিনে বাড়তে থাকা গুণক

সংখ্যায় Gold Rush Outlaws

৯৬% সেটিংয়ে ৩০ লাখ বেস স্পিনে আমাদের সিমুলেশন মেপেছে ৯৫.৭৩% (±১.৬৯), ফিচার বাইয়ে ৯৬.০৪% (±০.৭৫)। ৫৫.১% স্পিনে অন্তত একটা জয় এসেছে। সর্বোচ্চ জয় ৫,০০০× আসে মোটামুটি প্রতি ৯ লাখ স্পিনে একবার। ৩ লাখ কেনা বোনাসে এই সীমা ছুঁয়েছে ৯৬ বার, আর প্রতিবার ঠিক ৫,০০০× পে হয়েছে।

কাদের জন্য এই ওয়েস্টার্ন

হাই ভোলাটিলিটির খেলোয়াড়দের জন্য, যারা কয়েকটা ফাঁকা স্পিন সহ্য করে বড় মুহূর্তের অপেক্ষা করতে পারেন। আবার যারা প্রতিবার গ্রিডের নতুন আকার দেখতে ভালোবাসেন, তাদেরও। দুটো ছয়-সারির রিলে Bounty Wild পড়ার সাথে সাথে স্ক্রিনে ওয়েজের সংখ্যা লাফিয়ে ওঠে, সেটা দেখার মতো।

Wanted Dead or a Wild-এর সাথে তুলনা

Hacksaw Gaming-এর ওই গেম ৫×৫, ১৫ লাইন, VS সিম্বল আর তিনটি কেনা যায় এমন বোনাস; টপ প্রাইজ ১২,৫০০×, এ জায়গায় ওরা এগিয়ে। আমাদের সুবিধা জীবন্ত বেস গেম আর সহজ একটা বোনাস। বিস্তারিত তুলনার পাতায়। সারি ধরে ওয়াইল্ড চাইলে Viking Raid-এর লংশিপ দেখুন।

ক্যাসিনো লবিতে এই ওয়েস্টার্ন আনতে কোনো এককালীন খরচ নেই; SoftAggregator-এর ক্যাসিনো API দিয়ে এটা ইতিমধ্যে চালু।

সচরাচর জিজ্ঞাসা

Gold Rush Outlaws-এ কয়টা ওয়েজ?

প্রতি স্পিনে আলাদা। সব ৬টি রিলে ৬ সারি হলে সর্বোচ্চ ৪৬,৬৫৬টি।

Bounty Wild কী?

×২, ×৩ বা ×৫ মানের ওয়াইল্ড, যা রিলে ততগুলো সিম্বল হিসেবে গোনা হয়। একটা ×৩ মানে প্রতিটি ওয়েজে তিনটি সিম্বল।

৫,০০০× কত ঘন ঘন আসে?

সিমুলেশনে মোটামুটি প্রতি ৯ লাখ স্পিনে একবার।

ফ্রি স্পিনে গুণক কত পর্যন্ত ওঠে?

×১ থেকে শুরু, প্রতি স্পিনে +১, সর্বোচ্চ ×১০।

Nocturn Play-এর আরও গেম